Heritage

রানীরঘাটের ইতিহাস জানুন

10 October 2026

রানীরঘাটের ইতিহাস জানুন

নবদ্বীপের রানীরঘাট ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থান। প্রাচীনকাল থেকেই এই ঘাট নদীপথে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও তীর্থযাত্রীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

নবদ্বীপের রানীরঘাটের নামকরণ লোকমুখে লোকমাতা রানি রাসমণির নামের সঙ্গে যুক্ত। কথিত আছে, নবদ্বীপে এলে তিনি এই ঘাটে স্নান করতেন এবং কাছারিবাড়িতে যাতায়াত করতেন। সেই স্মৃতি থেকেই ঘাটটির নাম রানীরঘাট হয়েছে।

← All news